বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তালেবানকে লক্ষ্য করে পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দেন। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, ইস্তাম্বুলে হওয়া যুদ্ধবিরতি আলোচনা কোনো কার্যকর সমাধান ছাড়াই শেষ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, চলতি মাসের প্রাণঘাতী সংঘর্ষের পর এটি আঞ্চলিক শান্তির জন্য বড় ধাক্কা।

পাকিস্তান সরকারের এক কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের সীমান্ত এলাকায় সেনাদের ওপর হামলা চালাচ্ছে—এই অভিযোগ নিয়েই আলোচনায় বিরোধ সৃষ্টি হয়। অবশেষে মতপার্থক্যের জেরেই বৈঠক ভেস্তে যায়।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “তালেবানি শাসনকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তিই যথেষ্ট। আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব।”

তবে পাকিস্তানের এই মন্তব্যের বিষয়ে তালেবান বা আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর গত ১১ অক্টোবর (শনিবার) আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই দেশই দাবি করে, একে অপরের সীমান্তচৌকি দখল ও ধ্বংস করেছে।

তালেবান সরকারের অভিযোগ, ৮ অক্টোবর কাবুল ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। প্রতিশোধ নিতে পরের শনিবার আফগান বাহিনী পাল্টা আক্রমণ করে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করে কাবুল।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানায়, তাদের ২৩ জন সেনা শহীদ হয়েছেন, তবে পাল্টা হামলায় ২০০ জন তালেবান ও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়।

প্রায় চার দিনের সংঘর্ষের পর ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরবর্তীতে ১৯ অক্টোবর দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্দেশ্যে নতুন করে আলোচনায় বসে দুই দেশ।

এরপর গত ২৫ অক্টোবর, দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিন দিনের বৈঠক শুরু হয়। কিন্তু তৃতীয় দিনেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। উভয় দেশই দোষারোপের পালায় লিপ্ত হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “আলোচনার মূল উদ্দেশ্য থেকে আফগান পক্ষ বারবার সরে যাচ্ছিল। তারা সূক্ষ্ম কৌশল অবলম্বন করে দোষারোপের খেলায় মেতে উঠেছে। এভাবে কোনো কার্যকর সমাধান সম্ভব নয়।”

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, ইস্তাম্বুল বৈঠকে আফগান প্রতিনিধি দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক ছিল।

বিশেষ করে পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডে টিটিপিকে সমর্থন বন্ধে নিশ্চয়তা দেওয়ার প্রশ্নে তারা নীরব থাকে।

আলোচনায় উপস্থিত এক আফগান কূটনৈতিক সূত্র জানান, এ নিয়েই ‘উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময়’ হয় এবং পরক্ষণেই বৈঠক ভেঙে যায়।

দুই দেশের সম্পর্কের মূল বিরোধের কেন্দ্রবিন্দু সীমান্ত নিরাপত্তা। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের সীমান্তে টিটিপি-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

তবে কাবুল সরকার বিষয়টি সব সময় অস্বীকার করে এসেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  তালেবান   পাকিস্তান   কঠোর হুঁশিয়ারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close