প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময়ে নানা কারনে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। পরীমণির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। তবে জন্মদিনের উৎসব শুরু হয়েছিল এরও প্রায় চার দিন আগে এবং এখনও তা চলছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে নায়িকার দেওয়া একের পর এক পোস্ট থেকেই তা স্পষ্ট।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।”
সেই ভিডিওতে দেখা যায়, নায়িকা একটি জমকালো রেস্তোরাঁ বা হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছেন। পেছনের কাঁচের জানালায় মালয়েশিয়ার রাতের শহরের আলোকিত দৃশ্য দেখা যাচ্ছে। এমন পরিবেশে পরীমণিকে একটি ঘিয়ে রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন বা লম্বা পোশাকে দেখা যায়, মুখে উজ্জ্বল হাসি।”

ভিডিওটির প্রথম দিকে তিনি কেকগুলোর দিকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। এরপর তিনি হাত জোড় করে যেন নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এরআগে গত ২১ অক্টোবর, নায়িকার জন্মদিনের তিন দিন আগেই শুরু হয় এই উন্মাদনা। এদিন তার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক তাকে চমকে দিতে অগ্রিম কেক কাটেন, যা নায়িকা ফেসবুকে প্রকাশ করেন।

এরপর গত (২৪ অক্টোবর) জন্মদিনের দিনে মালয়েশিয়ার লংকি আইল্যান্ড থেকে সহকর্মীদের নিয়ে কেক কাটেন তিনি।
এদিন ফেসবুকে নিজেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লেখেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।”
এছাড়াও গত (২৮ অক্টোবর) জন্মদিনের চার দিন পর ফের নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরীমণি। একটি ফুলের তোড়া হাতে নিয়ে তিনি ছবিও প্রকাশ করেন।

এদিকে এই নায়িকা একটানা নিজের জন্মদিনের ছবি পোস্ট করলেও কমেনি তার ভক্তদের মন্তব্য। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রিয় অভিনেত্রীকে শুভ কামনা জানিয়ে যাচ্ছেন।