বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের ঘটনায় দেশদ্রোহিতার মামলার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ৮:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের আসামে একটি দলীয় অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের কারণে দেশদ্রোহিতার অভিযোগে মামলার মুখে পড়তে যাচ্ছেন স্থানীয় কংগ্রেস নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা পুলিশকে এ মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  

প্রতিবেদন অনুযায়ী, দলীয় এক অনুষ্ঠানে আসামের শ্রীভূমিতে কংগ্রেসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গান স্থানীয় নেতারা। দুইদিন আগে অনলাইনে ভাইরাল হয়।
 
কংগ্রেস নেতাদের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন।

তিনি বলেন, ভারতের জাতীয় সংগীত যে ভক্তি নিয়ে গাওয়া হয়, বাংলাদেশের জাতীয় সংগীতটিও ওই একইরকম ভক্তি নিয়ে গাওয়া হয়েছিল। আসামের মানুষ কোনো পরিস্থিতিতেই এটি মেনে নিতে পারে না।
 
যারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হিমান্ত।

আসামের মুখ্যমন্ত্রী ভারতের সাত রাজ্য নিয়ে যে ‘বৃহৎ বাংলাদেশের’ কথা বলা হয় সেটির সঙ্গে এই জাতীয় সংগীত গাওয়ার বিষয়টিকে যুক্ত করেছেন।

কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগুলোর সমালোচনাও করেছেন হিমান্ত। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি যেন উল্টো খুশি হয়েছেন। 

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো ব্যবস্থা না নেওয়ায় মনে হচ্ছে গোগুল আড়ালে খুশি হয়েছেন। তিনি বলেন, আমাদের ভূমি বাংলাদেশের অংশ হিসেবে যে দাবি করা হচ্ছে, তা এর চেয়ে কম নয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ   জাতীয় সংগীত   পরিবেশন   দেশদ্রোহিতা   মামলা   নির্দেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close