সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
‘শাপলা কলি’ মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সমালোচনা করে বলেছেন, পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা মূলত এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি এই মন্তব্য করেছেন।

অভিযোগ এনে ইসিকে উদ্দেশ্য করে এনসিপির এ নেত্রী আরো বলেন, “ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে সামান্তা বলেন, “শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো।”

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   সামান্তা শারমিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close