শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বলে সম্বোধন করাকে ইসলাম কী বলে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মজার ছলে স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলে সম্বোধন করে ফেলেন ইচ্ছাকৃত বা নন ইচ্ছাকৃত। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি এমন সম্বোধন অনুমোদন করে?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ জানান, ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদিস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে।

হজরত আবু তামীমাহ আল-হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘হে আমার বোন’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন। (আবু দাউদ)

ইয়াহইয়া শহিদ বলেন, “এ হাদিসকে সামনে রেখে ইমামগণ ফাতাওয়া দিয়েছেন, স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত।” (ফাতহুল কাদির : ৪/৯১, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫০৭, রদ্দুল মুহতার : ৩/৪৭০)

তবে কেউ এমনটা করে ফেললে এতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না বলেও জানা যায়।

তবুও আমাদের স্বামী স্ত্রীকে বোন বা স্ত্রী স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আমাদের নবী এই বিষয়টিকে অপছন্দ করেছেন এবং নিষেধ করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  স্বামী   ভাই   স্ত্রী   ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close