বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী মেট্রোরেলে চাকরি পাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোলাইনের পিলার বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেয়া হবে।
 
গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন।
 
ওই দিনই নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
 
এদিকে ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
 
তিনি জানান, আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে—নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিয়ারিং প্যাড   দুর্ঘটনা   নিহত   আবুল কালাম   স্ত্রী   মেট্রোরেল   চাকরি   পাচ্ছেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close