বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সত্যিই কি বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:৫৯ AM

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ঢাকায় আসছেন—এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সূত্রপাত ঘটে ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠানের ভোটিং পোল পোস্ট থেকে।

পোস্টটি নজরে আসে টিকেট টুমোরো পেজের মাধ্যমে। পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শো-এর ক্লিপ দেখানো হয় এবং লেখা ছিল, “বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ।” এর ফলে নেটিজেনদের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি ঢাকায় আসছেন।

যদিও আসলে এই ভোটিং পোলের উদ্দেশ্য ছিল দর্শকদের পছন্দ বোঝা—কাকে তারা আরও বেশি দেখতে চান। পোস্টে আতিফ আসলাম ও অরিজিৎ সিংয়ের ছবি দেওয়া হয়েছিল এবং প্রশ্ন ছিল, “পরবর্তীতে কাকে দেখতে চান?” এতে নেটিজেনরা তাদের প্রিয় শিল্পীর নাম উল্লেখ করে মন্তব্য করেছেন।

ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, “আমরা কোনো ইভেন্টের আগে শ্রোতাদের পছন্দ বোঝার জন্য ভোটিং পোস্ট করি। এটি শুধুমাত্র একটি পোল—কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আনুভ জেইনের ইভেন্টের পর আমাদের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করা হবে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ইভেন্টের সম্ভাবনা কম।”

উল্লেখ্য, অরিজিৎ সিং সর্বশেষ ২০১৬ সালের মার্চ মাসে ঢাকায় পারফর্ম করেছিলেন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে তিনি বাংলা ও বলিউডের জনপ্রিয় গান যেমন ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পরিবেশন করেছিলেন। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সেই মুহূর্ত এখনও সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  অরিজিৎ সিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close