মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ছে না
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:০৩ AM

৪৮তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন এবং ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি।

বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএস এর চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না। মাঠে অধিকসংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েক মাসে যোগ হয়েছে আরো প্রায় ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই।

উল্লেখ্য, ৪৪, ৪৫, ৪৬ এবং ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু করে এবং মাত্র ৫ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ৪৮তম   বিশেষ   বিসিএস   চিকিৎসক   পদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close