সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       
দূষণের দায়ে তিন কারখানা বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস-পানি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:০৪ AM

নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 


বুধবার (২৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা জানান, অভিযানে প্রথমে মাধবদীর আনন্দী এলাকায় অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. নামের ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। পরিবেশ দূষণ প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় পরিচালিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়েছে। অনুমোদনহীনভাবে বর্জ্য পানি নিস্কাশনের অভিযোগে এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী পাঁচদোনা এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের কাছে সংযোগ হস্তান্তর করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ বিধি ভঙ্গ ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র‍্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর প্রতিনিধিরা।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদ   পরিবেশ দূষণ.  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close