প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ পিএম

নতুন বেতন কাঠামো নিয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে ১২ জন শীর্ষ নেতা অংশ নেবেন। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যানসহ অন্য সদস্যদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা আগামীকাল বিকেলে বৈঠকে করবেন।
বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার,অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।
উল্লেখ্য, এর আগে জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময়সভা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস