বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোংলায় পণ্য আমদানি রপ্তানিতে কর বাড়ানো হয়নি
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৫১ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৭:৫৩ PM

চট্রগ্রাম বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোন চার্জ বাড়ায়নি। আমদানি- রপ্তানিকারক এবং বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে মোংলা বন্দরে কর না বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এমন উদ্যোগ গ্রহণের ফলে বন্দরের ব্যবহার আরো বহুগুনে বেড়ে যাবে বলে মনে করেন তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারকদের সব ধরনের সুযোগ সু্বিধা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি। এবছর চট্রগ্রাম বন্দরে যেখানে ৪১ শতাংশ কর বাড়ানো হয়েছে সেখানে মোংলা বন্দর কোনো কর বাড়ায়নি। আশা করি মোংলা বন্দর ব্যবহারে আমদানি রপ্তানিকারকরা আরো আগ্রহী হবেন।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দরে মোট ২৫৫ টি বিদেশি জাহাজ নোঙর করেছে। রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে ৩২৫৩টি, ১০ হাজার ৮ টিইউজ কন্টেইনার এবং ৪৭ লক্ষ মেট্রিকটন পণ্য মোংলা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি করা হয়েছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ব্যবসায়ীদের সুবিধার বিষয়টি বিবেচনা রেখে আমরা কোন শুল্ক বা কর বাড়াইনি কারণ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মোংলা বন্দরকে এগিয়ে নিতে চাই। মোংলা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হওয়ায় পণ্য পরিবহন খরচ অনেক কম হবে পাশাপাশি সময় সাশ্রয় হবে। আমদানি রপ্তানিকারকরা মোংলা বন্দর ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের প্রসারে এগিয়ে আসলে এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এ সমুদ্র বন্দর।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোংলা   আমদানিরপ্তানি   কর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close