সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      
মীরসরাইয়ে পাহাড় থেকে নেমে আসা অজগর উদ্ধার
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৮:০৩ PM

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড় থেকে নেমে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। 

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মাস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে একটি আবর্জনার স্তূপ থেকে অজগরটির উদ্ধার করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের মীরসরাই রেঞ্জের জোরারগঞ্জ বিটের কর্মকর্তা মো. হাসানুজামান বলেন, “মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে একটি গ্রামীণ সড়ক পার হওয়ার সময় স্থানীয় লোকজন একটি অজগর দেখতে পেয়ে সেটি ধরার চেষ্টা করে। মানুষের উপস্থিতি টের পেয়ে অজগরটি রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে আশ্রয় নেয়।”

তিনি বলেন, “খবর পেয়ে আমি সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করে রাতে মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে রাখি। বুধবার সকাল দশটায় অজগরটি মহামায়া ইকোপার্ক এলাকায় অবমুক্ত করা হয়। উদ্ধার ও অবমুক্ত করা অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট, ওজন ১৮ কেজির মতো। ধারণা করছি খাবারের খোঁজে অজগরটি পাহাড় ছেড়ে লোকালয়ে চলে এসেছিল।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   পাহাড়   অজগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close