জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলা বিভিন্ন স্পটে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন উপজেলা যুবদল নেতাকর্মীরা। এরপর উপজেলা কয়েকটি মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমরা আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিমউদদীন, উপজেলা বিএনপি নেতা জব্বার হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শাহীন বেপারীসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।