পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালী পৌরসভার মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিতাস মোড় নামক স্থানে মিছিলটি শেষ হয়।
এদিন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম কায়সারীর সঞ্চালনায় সমাবেশে- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডব, নৃশংস হত্যাকাণ্ড ও বর্বতার প্রতিবাদে এবং খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, পৌর কমিটির আমীর মাওলানা আবুল বাশার, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর প্রমুখ।
এরপর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. মোশারফ হোসেন।