আবারো চালানো হয়েছে গাজায় হামলা। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গতকাল গাজায় জোরালো হামলা চালানোর নির্দেশ দেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজায় ইসরায়েলি সেনারা নতুন করে আবার হামলা শুরু করেছে। এতে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়। এর পরপরই এই হামলার ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাবিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় খুব শিগগিরই জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে সোমবার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হস্তান্তর করা একটি কফিনে আরেকজন মৃত জিম্মির দেহ নেই বলে ইসরায়েল জানানোর পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন তথ্য জানানো হলো।
ইসরায়েল বলছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে কফিনের দেহাবশেষ এখনো গাজায় থাকা ১৩ জিম্মির কারো নয়। এই পেক্ষাপটে ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টতই লঙ্ঘনের অভিযোগ করেছে।
এদিকে হামাস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা গাজায় নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার প্রস্ততিতে ‘অতিরঞ্জিত সব বানোয়াট অজুহাত খাড়া করছে’।
হামাস অভিযোগ করে আরো জানায়, গাজায় জিম্মিদের মরদেহ খোঁজার চেষ্টাও ইসরায়েল বাধাগ্রস্ত করছে।
এদিকে ইসরায়েলে এমন হামলার ফলে বেশ নিন্দা প্রকাশ করছে বিশ্ববাসী।
সূত্রঃ আলজাজিরা