বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ দিনে শতকোটি ছাড়াল রাশমিকা-আয়ুষ্মানের ‘থামা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ পিএম

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর এক সপ্তাহ পার করেছে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি দেশীয় বক্স অফিসসহ বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটিরও বেশি, যা নির্মাতাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

গত মঙ্গলবার মুক্তি পাওয়া ‘থামা’ প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে। মুক্তির দিন ছবিটি আয় করে ২৪ কোটি টাকা, যা এখনও পর্যন্ত এর সর্বোচ্চ একদিনের আয়। তবে দ্বিতীয় দিন থেকে আয় কিছুটা কমে আসে দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা। পঞ্চম দিনে আয়ে কিছুটা বৃদ্ধি দেখা যায়।

প্রথম সপ্তাহ শেষে ভারতের অভ্যন্তরে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫.৫৫ কোটি টাকা। আর বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় ছাড়িয়েছে ১৪০ কোটি টাকা, যা দ্রুত ১৫০ কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাফল্যের মধ্য দিয়ে ‘থামা’ আয়ুষ্মান খুরানার ক্যারিয়ারের ১২তম শতকোটি আয়ের সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে। পাশাপাশি, এটি ‘ম্যাডক হরর কমেডি ইউনিভার্স’-এর সম্মিলিত আয়কে ১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রমে সহায়তা করেছে।

উল্লেখ্য, এই ইউনিভার্সের অন্যান্য জনপ্রিয় ছবি হলো ‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) এবং ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)। ‘থামা’র আয় যোগ হয়ে এই ফ্র্যাঞ্চাইজিটির মোট আয় এখন প্রায় ১,০২৫ কোটি টাকা।

তবে মোট আয়ের দিক থেকে ‘থামা’ এখনো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ‘স্ত্রী’ (১৮০ কোটি টাকা)-কে ছাড়িয়ে যেতে পারেনি।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শতকোটি   রাশমিকা   আয়ুষ্মান   থামা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close