সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চাইল ঢাকা      ● হাম ও উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ নারীর মৃত্যু      ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: মীর শাহে আলম      ● যুগ পেরোলেও দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ      ● ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক      ● ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ      ● ছেঁউড়িয়ার বাইরে কুড়িগ্রামে লালনচর্চার নতুন ঠিকানা      ● অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব      ● ঈশ্বরদীতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক      ● পূজায় বাড়ি ফিরতে ১৩ কি.মি. এ ভোগান্তি      ● নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ      
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চাইল ঢাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চাইল ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে এলে তাঁদের পরিচয় এবং দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে দেশটি বাংলাদেশের কাছে এ তালিকা পাঠায়। মন্ত্রণালয় সেসব তথ্যও খতিয়ে দেখছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close