বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই      ● এসিএল চোটে মৌসুম শেষের শঙ্কায় খভারাতস্খেলিয়া      ● সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষক      ● বায়ুদূষণ কমাতে নতুন কর্মপরিকল্পনা      ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে উপকূলীয় ঝুঁকি      ● সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির      ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা      ● হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু      ● গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে ব্যাংকিং সেবা ব্যাহত      ● বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিতরণ       ● ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন      
বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৫

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে পাঁচজনকে আটক করেছে এসআরবি-৮। গত ২০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৮-এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের নগদ সাত লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী সুমন হোসেন রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আটকে সহায়তা চেয়ে এসআরবি-৮-এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র দেন।

এরপর এসআরবি-৮-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close