সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডিবির হাতে গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি      ● তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চাইল ঢাকা      ● হাম ও উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ নারীর মৃত্যু      ● পরিচ্ছন্নতাকর্মীদের উন্নয়নে কাজ করছে সরকার: মীর শাহে আলম      ● যুগ পেরোলেও দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ      ● ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক      ● ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ      ● ছেঁউড়িয়ার বাইরে কুড়িগ্রামে লালনচর্চার নতুন ঠিকানা      ● অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব      ● ঈশ্বরদীতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক      
পরিচ্ছন্নতাকর্মীদের উন্নয়নে কাজ করছে সরকার: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৮:০৯ PM

সমাজে পরিচ্ছন্নতাকর্মীরা যেন মাথা উঁচু করে বাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। সোমবার বিকেলে দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূরীকরণে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

তিনি আরও জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটির জন্য ২,০০০ টাকা এবং তাদের স্থানীয় দুটি মন্দিরে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। তাদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের বিনা খরচে চিকিৎসা এবং কোনো কর্মীর মৃত্যুতে এককালীন চার লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোহাঃ আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close