বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নবম পে-কমিশনের নিকট হাজার কোটি টাকার প্রস্তাবনা ঢাবির
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যায়নরত অসচ্ছল শিক্ষার্থীদেরকে মাসিক আর্থিক সহায়তা প্রদান ও আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চমানের গবেষণাকে উৎসাহিত করতে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম.জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্রস্তাবনা কমিটি নবম পে-কমিশনের নিকট হাজার কোটি টাকার দুটি অনুদান তহবিলের প্রস্তাবনা করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাবির প্রশাসনিক ভবনস্থ  অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে নবম পে- কমিশনের নিকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। 

প্রস্তাবে গবেষণা অনুদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন খাতে আনুপাতিক হারে অনুদান বৃদ্ধি এবং অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিক বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

প্রস্তাবনা কমিটির দাবি, ঢাবির শিক্ষক ও কর্মচারীদের এই প্রস্তাবনা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যাবলীর মানোন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সুনিশ্চিত করার দাবিকে প্রতিফলিত করে।

তারা উল্লেখ করেন, পে-কমিশনের মাধ্যমে এই দাবিগুলোর বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখতে মেধাবীদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তা সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় প্রস্তাবনা কমিটির আহবায়ক ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close