বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্যে রাবি শিক্ষকের বিরুদ্ধে রাকসুর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ-আল মামুনের বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এক স্মারকলিপি জমা দিয়ে তারা এই প্রতিবাদ জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিন বলেন, “রাকসু প্রতিনিধিরা স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্মারকলিপিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ-আল মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে রাকসু নির্বাচনে হল সংসদে বিজয়ী নারী প্রতিনিধিদের ব্যক্তিগত পোশাক, নারীর ধর্মীয় পরিচয় এবং ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে অবমাননাকর ও বিদ্বেষপ্রবণ মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি পূর্বের পোস্টগুলোতে ‘বোরকা’,‘কাঠমোল্লা’, ‘মদ’, ‘সেক্সুয়াল রেভল্যুশন’, ইত্যাদি শব্দ ব্যবহার করে উসকানিমূলক কনটেন্ট দিয়েছেন ও এক পোস্টে টু-কোয়াটার ও মদের বোতল হাতে নিয়ে ক্লাসে আসার এবং একটি ছাত্রসংগঠন ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন, যা স্পষ্টতই উসকানিমূলক এবং শিক্ষাঙ্গনের নৈতিক মান ও পেশাগত দায়িত্ববোধের গুরুতর লঙ্ঘন।

আরও বলা হয়েছে, একজন শিক্ষক হিসেবে ড. আ-আল মামুনের এই মন্তব্য শুধুই ব্যক্তিগত মতামত নয়, এটি শিক্ষাঙ্গনের মর্যাদা, ছাত্রছাত্রীদের নিরাপত্তা-আত্মবিশ্বাস এবং শিক্ষকের দায়িত্ববোধকে চ্যালেঞ্জ করছে। তিনি নারীর ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় অনুশাসন ও পোশাককে ব্যঙ্গ করে যে মনোভাব প্রকাশ করেছেন, তা হিজাব-ফোবিয়া এবং নারীবিদ্বেষী মনোভাবে উৎসাহ যোগায়। যা কোনো শিক্ষাগত প্রতিষ্ঠানের সঙ্গে অনুরুপ নয়। 

রাকসুর দৃঢ় অবস্থান হলো নারীর পোশাকের স্বাধীনতা, হিজাব ও নিকাব কোনো অপরাধ নয় এবং তা পশ্চাৎপদতার চিহ্নও নয়। বরং এটি একজন নারীর নিজস্ব পরিচয়, বিশ্বাস, আত্মমর্যাদা ও শালীনতার প্রতিফলন। একজন শিক্ষক বা নাগরিকের নৈতিক অধিকার নয় কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস বা পোশাককে ব্যঙ্গ করা।

রাকসু প্রতিনিধিদের দাবি আল মামুনকে জনসম্মুখে এই অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে; ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে শিক্ষকতার শপথ, কর্মসংস্কৃতি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘনের অপরাধে যথাযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; এ ধরনের বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক মানসিকতার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ সার্বিক নীতিমালা প্রণয়ন; এমন কর্মকাণ্ডে সতর্কতামূলক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সহিষ্ণুতা, সাম্য ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ জোরদারের লক্ষ্য কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। 

এরআগে, ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন নবনির্বাচিত রাকসু হল সংসদ প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে বোরখা পড়া ছবি পোস্ট করে কিছুক্ষণ পর সেটা সরিয়ে নেন। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টের স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। রাতেই পর্দা অবমাননার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে বহিষ্কারের দাবিও জানানো হয়। 

আ-আল মামুনের ডিলিট করা পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, তিনি লিখেছিলেন—
“এই ব্যক্তিগত স্বাধীনতাকে আমি সমর্থন করছি। কাল আমি নিজেও এমন ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে ক্লাসে যাব। পরব টু-কোয়াটার, হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ নয়! মদ পান করার বৈধ লাইসেন্সও আমার আছে! শিবির ভাইয়েরা আসেন, সাংবাদিকরাও আসেন!”

পোস্টের নিচে তিনি রাকসু হল সংসদের নির্বাচিত দুই নারী প্রতিনিধির ছবি সংযুক্ত করেছিলেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত শিক্ষক আ-আল মামুন। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  বোরখা   বিতর্কিত মন্তব্য   রাবি শিক্ষক   রাকসু   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close