বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিবেশ বিনষ্ট করে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না : সৈয়দা রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ ধ্বংসের বিনিময়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।”

তিনি বলেন, বাংলাদেশের নদী, বন ও জলাভূমি রক্ষা এখন কেবল প্রকৃতি সংরক্ষণের বিষয় নয়—এটি বেঁচে থাকা, ন্যায্যতা ও মানব মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও পরিবেশবান্ধব।

রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর ৮ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের জীবনযাপন ও নেতৃত্বের সিদ্ধান্তই নির্ধারণ করবে শুধু তাদের নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎও।” তিনি নবীন গ্র্যাজুয়েটদের শব্দ ও প্লাস্টিক দূষণ রোধে এগিয়ে আসার আহ্বান জানান।

নবীনদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “ব্যক্তিগত ও পেশাগত জীবনে দায়িত্ববোধ, সততা ও টেকসই ভাবনা জীবনের মূলনীতি হতে হবে। পৃথিবীকে সুস্থ রাখার দায়িত্ব প্রত্যেকের। প্রতিটি পেশা ও উদ্ভাবন হয় পৃথিবীকে সুস্থ করে, নয়তো আরও ক্ষতিগ্রস্ত করে—তাই বেছে নিতে হবে টেকসই পথ।”

তিনি আরও বলেন, “আজ তোমরা গাউন ও ক্যাপ পরে সাফল্যের প্রতীক হয়েছো, কাল এই গাউন-ই দায়িত্বের প্রতীক হবে। সাহস ও সততার সঙ্গে এগিয়ে চলো—দেশ, মানুষ ও পৃথিবীর প্রতি দায়িত্ব কখনো ভুলে যেও না।”

অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান সমাবর্তনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুরশেদ, প্রধান বক্তা সৈয়দ নাসিম মানজুর (এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলাম।

সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি, স্বর্ণপদক ও একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   বিনষ্ট   উন্নয়ন   টেকসই   সৈয়দা রিজওয়ানা হাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close