প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:০১ AM আপডেট: ২৮.১০.২০২৫ ৭:২২ এএম

বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের ওই যুবক। সেই খবর আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়েও দিয়েছেন সেই ভাতিজা।
সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন আজিজ।
এর আগে, গত ১৮ অক্টোবর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। ঘটনার তৃতীয়দিন রুবিনাকে তালাক দেন স্বামী মাইদুল ইসলাম।
ফেসবুক পোস্টে ৪টি ছবি শেয়ার করেছেন আব্দুল আজিজ। যার একটিতে পূর্বে চাচি-ভাতিজার সম্পর্ক থাকা ওই নারী এবং আব্দুল আজিজের সেলফি, আর একটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অপর দুটি ছবিতে তাদের কাবিননামার কপি।
তার শেয়ার করা তথ্যানুযায়ী গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আব্দুল আজিজের দেওয়া ওই পোস্টে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
স্বদেশ প্রতিদিন/রাফি