শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো দলীয় নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:১৭ AM আপডেট: ২৮.১০.২০২৫ ৭:২২ এএম

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশারফ হোসেনের হাতে থাকা মাইক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সময় ছিনিয়ে নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে আয়োজিত গণমিছিল ও সমাবেশের সময় এ ঘটনা ঘটে।

সূত্র থেকে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনের উপস্থিতিতে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত কয়েকজন কর্মী হঠাৎ মাইক ছিনিয়ে নেন। এ সময় জেলা আমির ও জেলা সেক্রেটারির বিরুদ্ধে স্লোগান দেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা-৭ আসনের এমপি প্রার্থী মনোনয়নে সংগঠনের নিয়ম না বরং ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন বলেন, সমাপনী বক্তব্যের সময় দু-একজন কর্মী বাগবিতণ্ডা করেছিল। তারা দলেরই, তারা শুধু তাদের মতামত জানিয়েছে এবং ঘটনাটি সঙ্গে সঙ্গেই শেষ হয়ে হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/রাফি

আরও সংবাদ   বিষয়:  জামায়াত  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close