সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
ক্রিকেটে বেটিং বন্ধ করতে গিয়ে প্রাণনাশের হুমকিও এসেছে : বুলবুল
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:৩২ AM

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে মাঠের ভেতরে ও বাইরে বেটিংয়ে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে দেশের ক্রিকেটকে কালো ছায়া থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  


সম্প্রতি এক পডকাস্টে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাদের প্রথম লক্ষ্য ক্রিকেট থেকে বেটিং পুরোপুরি বন্ধ করা। জানি, এতে ঝুঁকি আছে, এমনকি প্রাণনাশের হুমকিও এসেছে। কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি—যা হওয়ার হবে।


তিনি বলেন, বেটিং নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা চলছে। এমনকি স্টেডিয়ামের পাশের ভবন ভাড়া নিয়ে সেখান থেকেও এসব কার্যক্রম চালানো হয়। আমরা জেনেছি, মাত্র এক লাখ টাকায় আশপাশের ভবন ভাড়া নেওয়া হয়, আর সেখান থেকেই এই অবৈধ বেটিং পরিচালিত হয়।

বুলবুল বলেন, বেটিং দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে বিসিবি সম্প্রতি সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে অ্যান্টি-করাপশন ইউনিটকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/রাফি



আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   বেটিং   বুলবুল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close