বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড–এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. কামরুজ্জামান খান।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ ১১টি গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই–বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওপর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান সফিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোতাহার হোসেন জাহাঙ্গীর ও রফিকুল ইসলাম মাসুম প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   কোর   রোড   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close