বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:৪৯ AM

৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর লিখিত (আবশ্যিক ও পদ–সংশ্লিষ্ট) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

বিপিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কিছু পদ–সংশ্লিষ্ট পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোর সময় তিন থেকে চার ঘণ্টা এবং সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে।

২৭ নভেম্বর: বাংলা প্রথম পত্র (০০১), ৩০ নভেম্বর: বাংলা দ্বিতীয় পত্র (০০২), ১ ডিসেম্বর: ইংরেজি (০০৩), ৩ ডিসেম্বর: বাংলাদেশ বিষয়াবলি (০০৫), ৪ ডিসেম্বর: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭), ৭ ডিসেম্বর: গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯), ৮ ডিসেম্বর: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)।

পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ ডিসেম্বর (বুধবার) থেকে।

১০ ডিসেম্বর: ইংরেজি (১২১), ইতিহাস (১৮১), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯১), ভূগোল (৩১১), অর্থনীতি (৩৩১), রাষ্ট্রবিজ্ঞান (৩৪১), সমাজবিজ্ঞান (৩৫১), পদার্থবিদ্যা (৫১১) ও ব্যবস্থাপনা (৭৩১)

১১ ডিসেম্বর: বাংলা ভাষা ও সাহিত্য (১১১), সমাজকর্ম (৩৬১), ফলিত রসায়ন (৫৪১), গণিত (৫৫১), উদ্ভিদবিদ্যা (৫৮১), প্রাণিবিদ্যা (৫৯১), যন্ত্রকৌশল (৯০১) ও কম্পিউটার বিজ্ঞান (৯৭১)

১৫ ডিসেম্বর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৮১), রসায়ন (৫৩১), প্রাণ রসায়ন (৬০১), হিসাববিজ্ঞান (৭০১), ফিন্যান্স (৭১১), মার্কেটিং (৭২১), মেডিকেল সায়েন্স (৭৭১), ডেন্টাল সায়েন্স (৭৯১) ও কৃষি (৮০১)

১৭ ডিসেম্বর (শুধু ঢাকায়): আরবি (১৩১), সংস্কৃত (১৫১), মনোবিজ্ঞান (১৭১), ইসলামী শিক্ষা (২০১), দর্শন (২১১), শিক্ষা (২২১), গার্হস্থ্য অর্থনীতি (৩৯১), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (৬৬১), কৃষি ব্যবসা প্রশাসন (৮০৪) ও তড়িৎ কৌশল (৮৯১)

১৮ ডিসেম্বর: মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান (৬২১), কৃষি অর্থনীতি (৮১১), পশুপালন বিদ্যা (৮৩১), পশু চিকিৎসা বিজ্ঞান (৮৪১), মৎস্য বিদ্যা (৮৫১), বনবিদ্যা (৮৭১), পুরকৌশল (৮৮১), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (৮৯২) ও পরিসংখ্যান (৯৮১)

বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd -এ প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ৪৭   তম   বিসিএস   পরীক্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close