বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবীগঞ্জে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:০৫ AM

পঞ্চগড়ের দেবীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। 

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় পৌর সদরের বিজয় চত্বর এলাকায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে বিকেলে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে নেতা-কর্মীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।

কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান নূর আসাদ বলেন, “আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। পেশিশক্তির রাজনীতি, কালো টাকার প্রভাব এবং দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষ এখন পরিবর্তন ও মুক্তি চায়।”

তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ এখন পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকেই আমরা রাজপথে জনগণের পক্ষে লড়াই করছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আমাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”

ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য নিয়ে তিনি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই। আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদ কিছু চমক নিয়ে আসবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্কি, পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবতাব ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্যসচিব ইসরাফিল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাছুম ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দেবীগঞ্জ   গণঅধিকার   পরিষদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close