শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অ্যাডভোকেট মোসাদ্দেকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ১০:২০ PM

ফরিদপুর জেলার এজিপি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর শহরের কাছে বদরপুর (মন্ত্রীর বাড়ির কাছে) এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মোসাদ্দেক বশির ফরিদপুর জেলা জামায়াতে ইসলামির যুব বিভাগের সভাপতি ছিলেন। কানাইপুর গিয়েছিলেন জামায়াতের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মোটর সাইকেলে ফেরার পথে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এদিকে সরকারি এই আইন কর্মকর্তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। মোসাদ্দেক বশির মারা গেলেও তার সঙ্গে থাকা আইনজীবী মজিবর পায়ে সামান্য আঘাত পেয়েছেন। 

নিহতের স্বজনরা জানান, তিনি অল্প দিনেই অনেক জনপ্রিয় আইনজীবী হয়ে উঠেন। তার জনপ্রিয়তা অনেকেই ভালোভাবে নিতে পারেননি। যা তিনি প্রায়ই স্বজনদের বলতেন। 

 প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, তার সামনে মোটর সাইকেলটি চলছিল। তার পেছনে থাকা একটি ট্রাক হঠাৎই অটোকে ওভারটেক করে মোটরসাইকেলটিকে পেছন থেকে আঘাত করে চলে যায়। এতে করে মোটরসাইকেলের পেছনে বসা মোসাদ্দেক বশির ট্রাকে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তিনি দুজনকে উদ্ধার করে ফরিদপুরের ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। 

মোসাদ্দেক বশিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সমিতির সদস্যরা, জামায়াতে ইসলামির নেতা-কর্মীরা ও স্বজনরা ভিড় জমান হাসপাতালে। সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক ঘটনার। বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না কেউই। সবাই বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close