| শিরোনাম: |

রাজধানীর মিরপুরের রূপনগরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ১২ দিন পর আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এতে ওই আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।
রোববার সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ওই কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি পুরুষ না নারী তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর লাশ, কারণ একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়ে আসছিল।
গত ১৪ অক্টোবর ওই পোশাক কারখানা এবং পাশের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছড়িয়ে–ছিটিয়ে থাকা ১৬টি লাশ উদ্ধার করেন।
সেদিন রাতেই লাশগুলো অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ