বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হেমায়েতের দোকানই যেন বকটির নীড়
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম
হেমায়েতের দোকানই যেন বকটির নীড়

হেমায়েতের দোকানই যেন বকটির নীড়

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা হেমায়েত উদ্দিন (৩৮)। চার বছর ধরে ব্যবসা করছেন তিনি। নুরাইনপুর বাজারের মসজিদ বিপণিবিতানে তার দোকান, সেখানেই তার সাথে একটি বকের বসবাস। যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎ঘটনার সূত্রপাত হয় চার মাস আগে। স্থানীয়ভাবে ‘বকের বাড়ি’ নামে পরিচিত নুরাইনপুর বাজারসংলগ্ন খানবাড়ির একটি বাসা থেকে ঝড়ে পড়ে যায় একটি বকের ছানা। ছানাটিকে আক্রমণ করে একটি গুইসাপ। তখন স্থানীয় ব্যবসায়ী হেমায়েত সেটিকে উদ্ধার করেন। পরে তিনি সেটিকে সুস্থ করে তোলেন এবং লালন-পালন শুরু করেন। চার মাস ধরে মুক্তভাবে রাখায় হেমায়েতের প্রতি বকটির গভীর ভালোবাসা তৈরি হয়েছে। দোকানের বাইরে উড়ে গেলেও কিছুক্ষণ পরই আবার ফিরে আসে তার কাছেই।

আজ ‎রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। একটি সাদা বক দোকানের সামনে দাঁড়িয়ে আছে, মানুষের উপস্থিতিতেও কোনো ভয় নেই তার। কিছুক্ষণ পর দোকানের ভেতরে ঢুকে দোকানদার মো. হেমায়েত উদ্দিনের কাছে চলে যায়। গিয়ে তার চেয়ারের হাতলে বসে পড়ে। দোকানের কোনো কিছু নষ্ট করে না, এমনকি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে।

‎বকটির মালিক ব্যবসায়ী হেমায়েত উদ্দিন স্বদেশ প্রতিদিনকে বলেন, বকটির ছোট মাছ পছন্দ। নিয়মিত মাছ কিনে ফ্রিজে রেখে দিই। খাওয়ানোর আগে ঠান্ডা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে দিই। কখনো কখনো নিজের হাতে ধরেও খাওয়াই।

‎হেমায়েত উদ্দিন আরো বলেন, ভালোবেসে সবকিছু জয় করা যায়, এই বক পাখি তার বাস্তব প্রমাণ। পাখিটি গাছে থাকার কথা থাকলেও ভালোবাসার বন্ধনে তার কাছেই থাকে। উড়ে যাওয়ার সুযোগ থাকলেও যায় না। নিজের দুই সন্তানের মতো তিনি বকটিকে ভালোবাসেন।

‎উপজেলার নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফয়েজ উদ্দিন বলেন, হেমায়েত উদ্দিন ভাই একজন পাখিপ্রেমী মানুষ। এই বকটা অসুস্থ হয়ে অবস্থায় উদ্ধার করে। পরে পাখিটিকে সেবাযত্ন করে ঔষধ খাওয়াইয়ে ভালো করেছেন। তারপর থেকে পাখিটিকে ছেড়ে দিলেও জঙ্গলে কিংবা দুরে কোথাও চলে যায় না। কাছাকাছি কোথাও গেলে আবার তাড়াতাড়ি চলে আসে। মানুষের ভালোবাসায় পাখিও যে পোষ মানে এটা তার দৃষ্টান্ত।

‎পটুয়াখালী প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, আপনার থেকে শুনে মনে হলো পাখিটি পোষ মেনেছে। এটি সমাজের জন্য একটি বিরল দৃষ্টান্ত। ওই ভদ্রলোকের যত্নে এবং খাবার খাওয়ানোর জন্য মুলত তার প্রতিও পাখিটির মায়া হয়ে গেছে। ওই ভদ্রলোকের কাছে পাখিটি তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হেমায়েতের দোকান   পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close