সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম

ঢাকা-চট্টগ্রাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ মো. নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে তাদেরকে প্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বন্দর থানার মো. শাহ আলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মো. সৈকত হোসেন (২৮), কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মো. হৃদয় (২০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি'সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সাইদুল বেপারীর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ এবং সিএনজি, অটো ড্রাইভারদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। 

আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস

আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   অস্ত্রসহ   ছিনতাইকারী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close