বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভোলার মেঘনায় ধরা পড়লো ২১ কেজি ওজনের নিষিদ্ধ বাঘাইর মাছ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম
ভোলার মেঘনায় ধরা পড়লো ২১ কেজি ওজনের নিষিদ্ধ বাঘাইর মাছ

ভোলার মেঘনায় ধরা পড়লো ২১ কেজি ওজনের নিষিদ্ধ বাঘাইর মাছ

মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে প্রায় ২১ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। রাজাপুরের জেলে মো. জাহাঙ্গীর মাঝির (৪৫) জালে বিশাল এই বাঘাইড় মাছ ধরা পড়ে।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা  মাছঘাটে মাছটি আনা হলে ২১ হাজার ৫০০টাকা দামে কিনে নেন মো.ইমন নামে এক ব্যবসায়ী। 

স্থানীয়রা জানান, রবিবার  জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে সাথে নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর তাদের জালে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ইলিশা মাছঘাটে বিক্রির জন্য আনলে সেখানকার আড়তদার মো. ইমন সর্বোচ্চ দাম ২১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা আড়তদার মো. ইমন বলেন, এতো বড় বাঘাইর মাছ আমাদের ঘাটে দেখিনি। মাছটি জেলেরা আড়তে আনার পর সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় আমি কিনেছি। মাওয়া ঘাটে পাঠাবো। ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা করছি। 

আড়তদার সমিতির নেতা শাহাব উদ্দিন ফরাজি বলেন, গত ২২দিন (৪-২৫ অক্টোবর) মা-ইলিশ ধরা নিষেধ থাকায় জেলেরা নদীতে নামেনি। ২২দিন পর নদীতে নেমে জেলেরা আশানুরুপ ইলিশ না পেলেও অন্য প্রজাতীর মাছ পাচ্ছে। এর মধ্যে পাঙাশ মাছ আছে। এসব মাছের ওজন ৮-১০ কেজি। যা ঘাটেই এক হাজার ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভোলার উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা আরিফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন গনমাধ্যমে জানান, বাঘাইড় মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত তালিকাভুক্ত। 

আইন অনুসারে, বাঘাইড় মাছ ধরা, বিক্রি, পরিবহন বা সংরক্ষণ করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত তিন দশকে বাঘাইড় মাছের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। বর্তমানে এই প্রজাতি রক্ষায় সরকার কৃত্রিম প্রজনন ও নদী সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছে।

উল্লেখ্য, বাঘাইড় (Bagarius yarrelli) একটি মহাবিপন্ন প্রজাতির মিঠাপানির মাছ। আগে দেশের বড় নদীগুলোতে প্রচুর দেখা মিললেও এখন বিলুপ্তির মুখে। অতিরিক্ত শিকার, নদী দূষণ ও প্রজননস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। বাঘাইড় মাছ নদীর পরিবেশতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই মাছ সংরক্ষণ শুধু একটি প্রজাতি রক্ষা নয়, বরং নদী জীবনের সুস্থতা বজায় রাখার অংশ।
 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভোলা   বাঘাইর মাছ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close