মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৪র্থ জেনারেল অ্যাসেম্বলি অব এএনএসও (The Alliance of National and International Science Organizations) এবং এএনএসও জেনারেল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড ইনোভেশন-এ যোগ দিতে পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন। 

তিনি আজ (২৬ অক্টোবর) রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে উপাচার্য ‘Science for Sustainable Development’, ‘AI Development & Governance’ এবং ‘Capacity Building and Higher Education Cooperation in STEM’ শীর্ষক তিনটি পৃথক কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি এএনএসও’র দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন, সংবিধির সংশোধন প্রস্তাবনা, নতুন সদস্য আবেদন পর্যালোচনা এবং পরবর্তী মেয়াদের জন্য গভর্নিং বোর্ড নির্বাচন কার্যক্রমে অংশ নেবেন।

উপাচার্য সফরকালীন সময়ে এএনএসও’র উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। আগামী ১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close