বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাংশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী কে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম (সাপ্তাহিক পাংশা বার্তা), সহ-সাধারণ সম্পাদক অতুল সরকার (দৈনিক সংবাদ চিত্র), অর্থ সম্পাদক আব্দুস সোবহান (সাপ্তাহিক পাংশা বার্তা), দপ্তর সম্পাদক মেহেদী হাসান (সাপ্তাহিক অগ্রযাত্রা), কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু (সম্পাদক সাপ্তাহিক পাংশা বার্তা), আব্দুর রহিম (প্রভাষক পাংশা মহিলা কলেজ, কলামিস্ট), রবিউল ইসলাম রাজিব (দৈনিক জনতার আদালত), সাধারণ সদস্য উৎপল সরকার (দৈনিক স্বদেশ প্রতিদিন), শারমিন সুলতানা (দৈনিক ঐশি বার্তা), মো:রবিউল ইসলাম (দৈনিক সংবাদ চিত্র), মো: তুহিন মন্ডল (দৈনিক সংবাদ চিত্র), খাইরুল ইসলাম (দৈনিক বাঙালি সময়), মানিক হোসেন (বিডিনিউজ)। 

এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টায় পাংশা উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি আবুল কালাম আজাদ প্রথমেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভা শুরু হয়। 

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বহাল রেখে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাংশা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close