বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীমের ভূয়সী প্রশংসা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘‘অসাধারণ ব্যক্তি’’ বলে মন্তব্য করেছেন তিনি। সেই সাথে, শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে চলা সংঘাতের সমাধান করবে ওয়াশিংটন ডিসি এ আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প।

আজ রবিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া ও ট্রাম্প।

বর্তমানে ট্রাম্প মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন। সেখানে শান্তিচুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,থাইল্যান্ড-কম্বোডিয়া দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হতে যাচ্ছে। এটি আমার প্রশাসনের পক্ষ থেকে মাত্র আট মাসে শেষ করা আটটি যুদ্ধের মধ্যে অন্যতম। আমরা গড়ে প্রতি মাসে একটি যুদ্ধের অবসান ঘটিয়েছি।

ট্রাম্পের ভাষ্য, বর্তমানে মাত্র একটি যুদ্ধ বাকি আছে। আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান আবার আলোচনা শুরু করেছে। কিন্তু আমি অত্যন্ত দ্রুত তাদের সঙ্কটেরও সমাধান করে দেব। আমি তাদের বিষয়ে জানি

পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর হামলা-পাল্টা হামলার ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, পাকিস্তান...ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী, তারা দু’জনই অসাধারণ মানুষ। আমরা এই সঙ্কটেরও দ্রুত সমাধান করতে পারব। এটি নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এটি কয়েক দিন আগে শুরু হয়েছে। এবং আমি মনে করি এটা আমি করতে পারবো।

তিনি আরো বলেন, আমি এই ধরনের সঙ্কটের সমাধান ভালোভাবেই করি। আমার হয়তো এটি করার প্রয়োজন নেই। কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি, সেটাই আসলে মহৎ কাজ।

ট্রাম্প বলেন, আমি এরচেয়ে আর ভালো কিছু ভাবতে পারি না। আমার প্রশাসন মাত্র আট মাসে যে আটটি যুদ্ধ শেষ করেছে, এরকম আগে কখনো হয়নি। কখনোই হবে না। আমি এমন কোনও রাষ্ট্রপ্রধানের নাম মনে করতে পারছি না, যিনি একটি যুদ্ধেরও সমাধান করেছেন। আমি মনে করি কেউ নেই... তারা কেবল যুদ্ধ শুরু করে।

উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বার বার যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close