শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, তদন্ত কমিটি গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আসাদুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান চতুর্থ দিনেও অনশন করেছেন অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে। এসে সংহতি জানিয়ে অংশ নেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল। 

তারা বলেন, শিক্ষক নিয়োগে অনিয়মের অডিও ক্লিপ প্রকাশ হয়েছে। সেটা ফরেনসিক টেস্টেও সত্য বলে প্রমাণিত হয়েছে। অথচ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচার চাই। 

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন রাহাত। তবে তিনি মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য মনোনীত হননি। ফলে চাকরিতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তোলেন এবং উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। 

এছাড়াও অভিযোগের কপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কার্যালয়সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ডাকযোগে পাঠানো হয়। একই সঙ্গে বিভাগের সভাপতি মীর মেহবুব আলমের সঙ্গে তার নিয়োগ-সংক্রান্ত আড়াই মিনিটের একটি ফোনালাপের রেকর্ড সংযুক্ত করা হয়। 

রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে নিয়োগ কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সভাপতি ফোনালাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি দাবি করে অভিযোগ অস্বীকার করেন। 

এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরইউটিএএ) সভাপতি হোসাইন মারুফ রেকর্ড ফরেনসিক টেস্টের উদ্যোগ নেয় এবং এ আবেদনের প্রেক্ষিতে ১১ অক্টোবর রেকর্ডের ফরেনসিক টেস্ট করে সত্যতা পায় বিআইএফপিএস। 


স্বদেশ প্রতিদিন/ এমএস




আরও সংবাদ   বিষয়:  রাবি   শিক্ষক   অনিয়ম   তদন্ত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close