সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে। এ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার  (২৬ অক্টোবর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে।

তিনি আরো বলেন, ‘জুলাই সনদ’ জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল। সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে, সেই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এ জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি।

তিনি আরো বলেন, কেউ যেন এ টোটাল প্রক্রিয়াটাকে একসময় অবৈধ বলে আওয়াজ না দিতে পারে। আগামী ১০ বছর বা ১৫ বছর পরে যাতে এ প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে, সেই রকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। সুতরাং অতি সাবধানে আমাদের অর্জিত সাফল্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অনেক বক্তব্য আছে, যা বিএনপিও ধারণ করে। কিন্তু সেগুলোর একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। এমন কোনো প্রস্তাব দেওয়া উচিত নয়, যাতে ভবিষ্যতে সেগুলো প্রশ্নবিদ্ধ হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close