আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশাল-০১ আসনে মনোনয়ন প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। জামায়াতসহ অন্যদলগুলোর এককপ্রার্থী থাকলেও বিএনপির রয়েছে ৪ জন প্রার্থী। স্থানীয় দলীয় কোন্দলে তুঙ্গে বিএনপি। এসব দ্বন্দ্ব কোন্দলের ভিড়ে এগিয়ে আছেন এলডিপি (কর্নেল অলি) ও প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ.এম. নুরে আলম। তিনি লড়বেন ছাতা প্রতীক নিয়ে।
বরিশাল-০১ আসন নির্বাচনী এলাকাটি আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত। সম্ভাব্যপ্রার্থীরা ইতোমধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এলডিপি সারাদেশে ৮৪ আসনের প্রার্থী ঘোষণায় বরিশাল-১ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম নুরে আলমকে দেওয়া হয়। এরপর থেকে আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলার ভোটারদের মধ্যে আলোচনায় নতুন মোড় নেয়। মানুষের মুখে এখন এইচ এম নুরে আলমের নাম জোড়েসোড়ে উচ্চারিত হচ্ছে। আগামী ভোটে বিএনপি-জামায়াতের প্রার্থীর পরে নুরে আলমকে পেয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।
একাধিক এলাকাবাসী জানান, সম্ভাব্যপার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকার যেকোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন। তবে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। কারো মধ্যে কোন ঐক্য নেই। এক্ষেত্রে এলডিপির প্রার্থী আইনজীবী এইচ এম নুরে আলম ক্লীন ইমেজের নেতা। কেন্দ্রীয় নেতা হিসেবেও আইনজীবী এইচ এম নুরে আলমের ব্যাপক প্রভাব রয়েছে। তাই আগামী নির্বাচনে স্থানীয় ভোটের রাজনীতিতে নুরে আলম ফ্যাক্টর হয়ে উঠেছেন।
এ বিষয়ে জানতে জাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম নুরে আলম বলেন, “দীর্ঘদিন ধরে আমি এলডিপির জাতীয় রাজনীতির সাথে জড়িত। আইন পেশার পাশাপাশি রাজনীতি করেছি পুরোদমে। এলাকার মানুষের সাথে আমার নিবিড় সর্ম্পক। এলাকার মানুষের তথা এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। আগামীদিনেও কাজ করবো।”
বরিশাল-১ আসনের মাটি ও মানুষের নেতা এইচ এম নুরে আলম বলেন, “আমার দল এলডিপি ও দলের প্রেসিডেন্ট প্রিয় নেতা কর্নেল (অব) অলি আহমেদ আমার কর্মে সন্তুষ্ট হয়ে বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে বরিশাল-১ আসনে জনগণের ভোটে ছাতা মার্কা জয়লাভ করবে ইনশাআল্লাহ।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ