শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আসিয়ান সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত।

ট্রাম্প বলেন, আমরা এমন কিছু করেছি যা অনেকেই অসম্ভব বলে ভেবেছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এ যুদ্ধবিরতি স্বাক্ষরকে ‘টেকসই শান্তির ভিত্তি স্থাপনকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত বলেন, এটি ‘এক ঐতিহাসিক দিন।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে থাইল্যান্ড ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে ভারী অস্ত্র ও স্থলমাইন অপসারণ করবে। মালয়েশিয়ার সেনারা পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে মোতায়েন থাকবে।

উল্লেখ্য, ১৯০৭ সালের ফরাসি উপনিবেশিক যুগের সীমারেখা নিয়ে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি লাওস সীমান্তবর্তী অঞ্চল ও প্রাচীন আংকর সাম্রাজ্যের কয়েকটি মন্দির এলাকাকে ঘিরে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছিল।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে আলাদা বাণিজ্য চুক্তিও করেন। এসব চুক্তির আওতায় তিন দেশ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যে শুল্ক প্রতিবন্ধকতা কমাতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৯ শতাংশ শুল্ক অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   যুদ্ধবিরতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close