সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
গাজার সব সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০২ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৯:৪৯ PM

ফিলিস্তিনি উপকণ্ঠ গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেছেন, গাজার ‘ইয়েলো লাইন’-এর ইসরায়েল নিয়ন্ত্রণাধীন অংশে থাকা সব সুড়ঙ্গ ধ্বংস করাই এখন সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য। তিনি জানান, সুড়ঙ্গ ধ্বংস করাই বর্তমানে আইডিএফের প্রধান মিশন হওয়া উচিত।

কাৎজ বলেন, তার মানতে গাজায় হামাসের সন্ত্রাসী সুড়ঙ্গসমূহ ধ্বংস করা এবং গাজাকে সামরিকীকরণ করে হামাসকে নিরস্ত্রীকরণ করা হলো বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। তিনি আরও দাবি করেছেন যে গাজায় হামাসের প্রায় ৬০ শতাংশ সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে এবং এই সিদ্ধান্ত তিনি কয়েকজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নিয়েছেন।

কাৎজের এই ঘোষণার পর থেকেই সীমান্তভিত্তিক কর্মকাণ্ড ও সুড়ঙ্গ ধ্বংস অভিযানকে কেন্দ্র করে আইডিএফের প্রস্তুতি ও অভিযান তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রে বলা হচ্ছে, ওই অঞ্চলগুলোতে সুড়ঙ্গ ধ্বংস করার কাজে জোর দেওয়া হবে।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর। গত সপ্তাহান্তে নুসাইরাত শরণার্থী শিবিরে বোমাবর্ষণের ঘটনা ঘটে; এতে অন্তত একজন নিরীহ ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হন। এই হামলা যুদ্ধবিরতি চুক্তিকেই ঝুঁকির মুখে ফেলেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইজরায়েল   প্রতিরক্ষামন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close