বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, গ্রেফতার ৫০
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে রাতে গ্রেফতার করেছে পুলিশ।        

শনিবার (২৫ অক্টোবর) বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্প হঠাও’ বলে স্লোগান দেন।

মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেফতার করা হয়। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়।        

আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। 

এরই মধ্যে আজ পুলিশ আবারও আয়োজকদের সতর্ক করেছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়।  

কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানান, যৌথ নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে  গাজা ও ফিলিস্তিনে সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।           


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ট্রাম্পহঠাও   স্লোগান   মালয়েশিয়া   গ্রেফতার ৫০  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close