বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৯২০০ টাকায় বিক্রি হল আড়াই কেজি ওজনের ইলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:০৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৩:০৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপোসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ। আড়াই কেজি ওজনের এ ইলিশটি লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট ঘাটে নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। 

আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন।

জানা যায়, শনিবার রাতে ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে সাগরে মাছ শিকারে যান। সেখানে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে নিলামে ৯ হাজার ২০০ টাকা বিক্রি হয়। 

তবে মেঘনা নদীতে মাছ কম পাওয়াতে তিনি এমন চড়া দাম পেয়েছেন বলে জানান আড়তদার। আড়তদার মো. বাবুল বলেন, জেলে সাদ্দাম অনেকগুলো মাছসহ বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনেই একটি বড় ইলিশ আড়তে এসেছে। বেশি দামেই বিক্রি হয়েছে। সচরাচর এতো বড় ইলিশ ধরা পড়ে না। 

ব্যবসায়ী আমির হোসেন বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে, সেখানে পাঠানো হবে। আশা করছি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবো।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইলিশ   লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close