সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ব্রাইটনকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তিন জয়ের হ্যাটট্রিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই তার পুরনো রূপ ফিরে পেয়েছে? এ মুহূর্তে তা বলা কিছুটা আগ্রাসী হবে, তবে সমর্থকদের আশা তৈরি করা তো দোষের বিষয় নয়। মৌসুমের শুরুতে হার দিয়ে ধুঁকতে থাকা রেড ডেভিলরা টানা তিন ম্যাচে জয় অর্জন করেছে, যা সাধারণ ঘটনা নয়। কোচ রুবেন আমোরিমের জন্যও, যিনি সম্প্রতি চাকরি হারানোর শঙ্কায় ছিলেন, দলের এই পারফরম্যান্স নিশ্চয়ই স্বস্তির বিষয়।

শনিবার (২৫ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ইউনাইটেডের ব্রায়ান এমবেউমো। বাকি গোল দুটি করেন মাথিয়াস কুনিয়া ও ক্যাসেমিরো। ব্রাইটনের পক্ষে ড্যানি ওয়েলবেক ও চারালাম্পোস কস্তোউলাস একটি করে গোল করেন।

গত মৌসুমে এই ব্রাইটনের বিপক্ষেই দুইবারের দেখায় প্রতিবারই হেরেছিল ইউনাইটেড। ৯ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন।

এদিন কুনিয়া ও ক্যাসেমিরোর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এমবেউমো। মাঝে ব্রাইটন দুটি গোল শোধ করে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে।
 
২০১৪ সালে আমোরিম দায়িত্ব নেয়ার পর থেকে গত সপ্তাহের আগে টানা দুই ম্যাচে জয়ের রেকর্ড ছিল না ইউনাইটেডের। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে সেই তিক্ততা কাটায় তারা। এবার হ্যাটট্রিক জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।

প্রথমার্ধে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে উজ্জ্বল ছিল ইউনাইটেড। ২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। ক্যাসেমিরোর পাস থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।

গত জুনে ইউনাইটেডে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। গত মৌসুমের শুরু থেক সব প্রতিযোগিতা মিলিয়ে সাতবার ডি-বক্সের বাইরে থেকে শটে গোল করলেন কুনিয়া। এই সময়ে প্রিমিয়ার লিগে আর কেউই ডি-বক্সের বাইরে থেকে এতো গোল করেননি।

এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, গোলরক্ষকের কিছুই করার ছিল না।

৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। বেনিয়ামিন সিসকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্টে জোরল শট নিয়ে গোলটি করেন এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এমবেউমো। এর আগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন তিনি।

৭৪ মিনিটে ২২ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন ব্রাইটনে ওয়েলবেক। তাতে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে।

গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। সুযোগও আসে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ১৮ বছর বয়সী গ্রিক ফরোয়ার্ড কস্তোউলাস। ততক্ষণে পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছে রেড ডেভিলদের।

তবে, এর মাত্র ৪ মিনিট পর এমবেউমো সব শঙ্কা দূর করেন। বদলি হিসেবে নামা মিডফিল্ডার এইডেন হেভেনের কাছ থেকে পাওয়া থ্রুবল ধরে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ক্যামেরুনিয়ান ফরওয়ার্ড।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ব্রাইটন   হারিয়ে   ম্যানচেস্টার   ইউনাইটেড   টানা তিন   জয়   হ্যাটট্রিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close