বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সালমান শাহ-মৌসুমীর জুটির বিচ্ছেদ সামিরার কারণে: সালমানের সহকারী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৫৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে প্রয়াত অভিনেতা সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল—শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে এ ধরনের গুঞ্জন চলছিল। তবে এবার এই বিষয় নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন সালমান শাহর সহকারী মো. মুনসুর আলী। তার মতে, নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক শাবনূরের নয়, বরং মৌসুমীকে নিয়ে সালমানের প্রতি সন্দেহ পোষণ করতেন।

একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করলেন মো. মুনসুর আলী। 

সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে মো. মুনসুর আলী বলেন, আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।

তিনি আরও বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমায় বলেন, তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করবো না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।

সালমান শাহর সহকারীর দাবি, সামিরা হকের সন্দেহের জন্যই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ-মৌসুমী জুটি। যে কারণে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে।

শাবনূর প্রসঙ্গে বলতে গিয়ে মো. মুনসুর আলী বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সব সময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি। শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না। দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেছেন সালমান শাহর পরিবার, যারা মনে করেন, নায়ককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ-মৌসুমী   জুটির বিচ্ছেদ   সামিরার কারণে   সালমানের সহকারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close