শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘূর্ণিঝড় ‘মন্থা’ যে এলাকাগুলোতে আঘাত হানতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ইতোমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়েছে, যেখানে কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারে পৌঁছেছে।

আবহাওয়াবিদদের ধারণা, এই নিম্নচাপটি রবিবার (২৬ অক্টোবর) গভীর নিম্নচাপে এবং সোমবার (২৭ অক্টোবর) পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। এর অর্থ থাই ভাষায় ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।

শনিবার (২৫ অক্টোবর) ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন করলে এর প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে বিশেষ সতর্কতা জারি করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যদিও সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে, তবুও এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনায় পড়ার সম্ভাবনা রয়েছে। ঝড় চলাকালে ভারী বৃষ্টিপাত, জোয়ার এবং দমকা হাওয়ার আশঙ্কা থাকায় উপকূলীয় জনগণকে আগাম প্রস্তুতি নেওয়া ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  ঘূর্ণিঝড়. মন্থা   যে এলাকাগুলোতে   আঘাত   হানতে   পারে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close