শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা থানায় বিশুদ্ধ পানির নতুন অধ্যায়ের সূচনা
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২৫ পিএম
প্লান্ট উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান ও বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

প্লান্ট উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান ও বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্লান্টটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান ও বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান-এর সার্বিক সহযোগিতায় নির্মিত এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থানার পুলিশ সদস্যদের বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের জোগান নিশ্চিত করবে। এর ফলে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন— “পুলিশ সদস্যরা দিনরাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। তাঁদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল একটি মৌলিক প্রয়োজন। তাই মোংলা থানায় এই উদ্যোগ নিতে পেরে আমি গর্বিত। এটি মানবিকতার প্রতিফলন এবং সমাজকল্যাণমূলক দায়িত্ববোধের অংশ।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন— “এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন পুলিশের কল্যাণে একটি প্রশংসনীয় পদক্ষেপ। সহকারী অ্যাটর্নি জেনারেল মহোদয়ের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিশুদ্ধ পানি শুধু শরীরের জন্য নয়, দায়িত্বশীল মন গঠনেরও অন্যতম উপাদান।”

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান,ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, সহ বাগেরহাট জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

উদ্বোধন শেষে অতিথিরা প্লান্টটি পরিদর্শন করেন এবং এর আধুনিক যন্ত্রপাতি ও পানিশোধন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় জনসাধারণ ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকে জানান, থানার অভ্যন্তরে এ ধরনের একটি মানবিক উদ্যোগ আধুনিক প্রশাসনিক ব্যবস্থার দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি পুলিশের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি জনসেবামুখী ভাবনার প্রতিফলন ঘটিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  মোংলা   থানা   বিশুদ্ধ   পানি   নতুন অধ্যায়   সূচনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close