বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাটগ্রামে ১৩শ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পাটগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ পিএম
পাটগ্রামে ১৩শ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাটগ্রামে ১৩শ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

শনিবার (২৫) অক্টোবর  জনতার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় পৌরসভার ফায়ার সার্ভিস রোড থেকে অধিক মুনাফা লাভের আশায় সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও খুচরা বিক্রি এবং অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে হায়দার আলী রাসেল নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

 এছাড়া গোডাউন ভর্তি ১৩০০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেয়া হয়েছে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, মোবাইল কোর্টের এ আদেশ পুলিশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার তামিল করবেন।

উল্লেখ্য পাটগ্রামে ভুট্টা চাষের মৌসুম চলমান রয়েছে এখানকার কৃষকদের প্রচুর পরিমাণে সারের চাহিদা থাকায়, এখানকার বিসিআইসির সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে দেশের বিভিন্ন এলাকা থেকে কম দামে সার কিনে অধিক মূল্যে বিক্রি করে প্রতি বছর কোটি কোটি টাকা সাধারণ কৃষকদেরকে ধোকা দিয়ে হাতিয়ে নেয় এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল।

এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, কৃষকের ন্যায্য অধিকার রক্ষা এবং সারের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এধরনের অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   ১৩শ বস্তা   সার জব্দ   ব্যবসায়ী   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close