সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
বগুড়ায় জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মহিলাদের নামাজঘর নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৫০ পিএম
মহিলাদের নামাজঘর নির্মাণ কাজের উদ্বোধন

মহিলাদের নামাজঘর নির্মাণ কাজের উদ্বোধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবাইদা রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে বগুড়া গাবতলীর চাকলা মধ্যপাড়া বায়তুল হামদ জামে মসজিদে মহিলাদের জন্য নামাজ ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ কান্ডারী ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে এই বাংলার কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালবাসে। তাদের অভিভাবক তারেক রহমান গাবতলীর সন্তান, দেশে থাকা অবস্থায় তিনি শুধু বাগবাড়ি নয় পুরো গাবতলীর অঁজোপাড়া গাঁ পর্যন্ত চোষে বেরিয়েছেন। ভালবাসার টানে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের চৌকাঠ পর্যন্ত। গাবতলীর সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত পুত্র তারেক রহমানকে ভালোবাসার টানেই নিজ চোখে না দেখেও নিজেদের পরিবারের একজন ভাবেন তার আদরের কন্যা জাইমা রহমানকেও। চাকলা মধ্যপাড়া মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোন ব্যবস্থা ছিল না তাই জাইমা রহমানের জন্মদিনে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করার পাশাপাশি উক্ত মসজিদে মহিলাদের নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। 

পলাশ বলেন, দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও তাদের অভিভাবক তারেক রহমানের মন কাঁদে এই দেশের সকল মানুষের জন্য। হয়তো অচিরেই বাংলাদেশে ফিরবেন তিনি, যার মাধ্যমে ইতিহাসে একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বৃহৎ প্রত্যাবর্তন দেখতে যাচ্ছে বিশ্ববাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল খালেক তুফানী, মসজিদ কমিটির সভাপতি মোজাম প্রাং, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধন শেষে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বগুড়া   জাইমা রহমান   জন্মদিন   মহিলাদের নামাজঘর   নির্মাণ   কাজ   উদ্বোধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close