প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:৫৫ পিএম

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা লেনদেনও ক্রমে বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি–রপ্তানি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে প্রতিদিন মুদ্রা বিনিময়ের হার নিয়ে আগ্রহ থাকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপ,
ইউএস ডলার ১২১ টাকা ৯৩ পয়সা, ইউরো ১৪১ টাকা ৬৭ পয়সা, পাউন্ড স্টার্লিং ১৬২ টাকা ৮১ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩৭ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৮ টাকা ৮৭ পয়সা, সিঙ্গাপুরি ডলার ৯৪ টাকা ৯৮ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৫১ পয়সা, কুয়েতি দিনার ৩৯৭ টাকা ২৩ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৭৮ টাকা ৯৪ পয়সা।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার এই ওঠানামা আমদানি ব্যয়, প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহের ওপর নির্ভর করে। ব্যবসা ও রেমিট্যান্স লেনদেনে সঠিক হিসাব রাখার জন্য নিয়মিত মুদ্রা বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে